কবিতার পাতায় শুয়ে আছো তোমরা তোমাদের ত্যাগে আমরা অহংকারী তোমরা আমার হৃদয়কে ছুঁয়ে যাও প্রতিপ্রহর ভালোবাসি তোমাদের...
বেদনায় অশ্রুসিক্ত স্বপ্ন নির্মাণে তোমাদের অবদান তোমরা দিয়েছো একটি মাঠ যেখানে আমি চিৎকার করে বলি আমি তোমাকে ভালোবাসি বাংলাদেশ...
তোমরা আমার মাকে ভালোবাসতে শিৰিয়েছো তোমরা আমার মুখের ভাষা ছিনিয়ে এনেছো শত্রু দখল থেকে।
ত্রিশ মিনিটের ইতিহাসে আমাদের বিপ্লবের সূচনা হয়েছিলো আমাদের দেশ গড়ার সূচনা হয়েছিলো আমাদের চিৎকার করে বলবার সাহস হয়েছিলো 'বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর'
প্রিয় বীর আমার তোমরা তো আমাদের চাঁদ সুন্দরকে ভালোবাসতে অনুপ্রেরণা দেও আমি তোমাদের দিলাম আমার সবটুকুন আনন্দ উৎসব
অথচ আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম ভর দুপুর সকাল সন্ধ্যা রাস্তায় হা করে থাকে নাশকতার উৎসবের জন্য
তোমরা শুনছো বীর আমার আমাদের ক্যাম্পাস এখন লাঠিখেলার মাঠ তোমরা যেখানে মিছিল নিয়ে আসতে অধিকারের আমরা এখন অস্ত্র নিয়ে আসি ৰমতার জন্য বীর আমার তোমরা অভিশাপ দিও না দোয়া করো আমরা যেন ফিরে যেতে পারি অধিকারের মিছিল
আমাদের সম্পদ। আমাদের বিপ্লবের বীরদের বুকের কাছে এনে অনেক আদর করতে ইচ্ছে করছে প্রিয় ভাষা শহীদ তোমাকে অনেক ভালোবাসা দিলাম কবিতার অৰরে...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।